এই টিউটোরিয়ালটি Creative Common Attribution-ShareAlike 4.0 International লাইসেন্স-এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। লাইসেন্সটির প্রতিলিপি দেখতে ভিজিট করুনঃ https://creativecommons.org/licenses/by-sa/4.0
সবাইকে জ্যাঙ্গো গার্লস বাংলা টিউটোরিয়াল এ স্বাগত! We are happy to see you here. :) In this tutorial, we will take you on a journey under the hood of web technologies, offering you a glimpse of all the bits and pieces that need to come together to make the web work as we know it.
As with all unknown things, this is going to be an adventure - but no worries, since you already worked up the courage to be here, you'll be just fine. :)
তোমার কি এই রকম মনে হয়েছে যে, পৃথিবীতে প্রযুক্তি অনেক এগিয়ে চলছে , আর তুমি এটা থেকে অনেক পিছিয়ে পড়ছো? তুমি কি কখনো অবাক হয়েছো যে, কিভাবে একটি ওয়েবসাইট তৈরি হয়, কিন্তু কোন ভাল অনুপ্রেরণা না থাকায় তুমি এটা তৈরি করতে পারছো না? বর্তমান সফটওয়্যার শিল্প কি আপনার নিজের সামান্য কোনো সফটওয়্যার বানানোর জন্যও অনেক জটিল মনে হয়েছে?
ঠিক আছে, তোমার জন্য আমাদের পক্ষ থেকে একটি সুখবর আছে !! প্রোগ্রামিং যতটা কঠিন ভাবছো আসলে তা এত কঠিন নয় বরং এটি কিভাবে আরো আনন্দদায়ক করা যায় তা তোমাকে আমরা দেখাবো।
এই টিউটোরিয়ালটি তোমাকে রাতারাতি প্রোগ্রামার বানিয়ে দিবে না। তুমি যদি এই বিষয়ে ভাল হয়ে চাও, তোমাকে এটি শিখতে হবে এবং অনুশীলন করতে হবে, এরজন্য তোমার অনেক মাস বা বছর লাগতে পারে । কিন্তু আমরা তোমাকে দেখাবো প্রোগ্রামিং বা ওয়েবসাইট তৈরি করা আসলে এত জটিল কিছু নয় যা তুমি ভাবছো । আমরা প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তোমাকে ব্যাখা করার চেষ্টা করবো, যাতে তুমি এই প্রযুক্তি রিলেটেড কোন কিছুকে আর ভয় না পাও ।
আমরা আশা করি, আমরা যেভাবে এই প্রযুক্তির প্রতিটি স্পন্দনকে ভালবাসি, সেভাবে তুমি ভালবাসবে ।
যখন তুমি এই টিউটোরিয়াল শেষ করবে, তখন তোমার কাছে তোমার ওয়েব এপ্লিকেশন থাকবেঃ তোমার নিজের ব্লগ। এরপর তোমাকে দেখাবো তুমি কিভাবে এটি অনলাইনে প্রকাশ করবে, যাতে সবাই তোমার এই তৈরি করা কাজ দেখতে পারে সবাই !
এটি দেখতে মোটামুটি এমনঃ
তুমি যদি এই টিউটোরিয়াল নিজে নিজে কাজ করো এবং তোমার যদি কোচ না থাকে যে তোমাকে কোন সমস্যা পড়লে তোমাকে সাহায্য করবে । এই সমস্যা থেকে উত্তরণের জন্য আছে আমাদের চ্যাট সিস্টেম । আমরা আমাদের সকল কোচ এবং পূর্বে যারা এই টিউটোরিয়াল শেষ করেছে, তারা সেখানে থাকবে বিভিন্ন বিষয়ে সাহায্য করার জন্য। সেখানে প্রশ্ন করতে সংকোচবোধ করো না ।
ঠিক আছে, তাহলে শুরু করি
জাঙ্গো গার্লস ওয়ার্কশপে অংশ নেওয়া ভাল , তবে আমরা সচেতন যে সবসময় এটিতে অংশ নেওয়া সম্ভব নয়। এজন্যই আমরা তোমাদেরকে বাসায় বসে এই টিউটোরিয়াল অনুসরণ করার তাগিদ দিচ্ছি । যারা বাসায় বসে পড়বে, তাদের জন্য আমরা এখন ভিডিও তৈরি করছি যাতে এই টিউটোরিয়াল অনুসরণ করতে আরো সহজ হবে । এটির কাজ এখনো চলছে, তবে শীঘ্রই এই সকল বিষয় কাভার করা হবে ইউটিউবের এই চ্যানেলেঃ Coding is for girls
প্রতিটি চ্যাপ্টার অলরেডি কভার হয়েছে এবং এর ভিডিওগুলো তোমরা লিংকে ক্লিক করলেই পেয়ে যাবে ।
এই টিউটোরিয়ালটি মেইন্টেইন করে জ্যাঙ্গোগার্লস তুমি যদি এই টিউটোরিয়ালে কোন ভুল বা কোন নতুন জিনিস যুক্ত করতে চাও তাহলে দয়া করে এই লিংকে যাও
এখন, ট্রান্সলেশনের কাজটি crowdin.com প্লাটফর্মে রাখা আছে ।
https://crowdin.com/project/django-girls-tutorial
যদি তোমার ভাষাটি crowdin এ না থাকে, দয়া করে একটি নতুন ইস্যু আমাদেরকে এই সম্পর্কে জানাও যাতে আমরা এটিকে যুক্ত করতে পারি ।
