BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
লাইভ, হরমুজ প্রণালি খোলা রাখার উপায় নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
হরমুজ প্রণালি খোলা রাখার উপায় নিয়ে ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। এদিকে, বাংলাদেশে র্যাব, সিআইডি ও এসবির শীর্ষ পদে রদবদল করেছে সরকার। সবশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
হরমুজ প্রণালী নিরাপদ করতে এবার চীনের সহায়তা চাইছে ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান এমন সময়ে এলো, যখন তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় বেইজিংয়ের হয়তো নিজেদের তেলবাহী জাহাজ পার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটের প্রয়োজন নাও হতে পারে।
পত্রিকা: 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল সংবিধানে, আগামী নির্বাচন থেকে কার্যকর'
আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিতর্কের খবর প্রধান্য পেয়েছে। এছাড়া বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতের রায়, ৪২টি জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগের খবর গুরুত্ব পেয়েছে। আর রয়েছে ইরান যুদ্ধের খবর।
যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান “কখনোই অনুরোধ করেনি”, দাবি ইরানি মন্ত্রীর
ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে, বাংলাদেশের খবরের মধ্যে রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ দু'দফায়, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নজরে থাকবে
পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে রোববার। পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাডু, কেরালা আর কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরিতেও বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।
সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য আজ শেষ দিন হলেও সরকার বলেছে, এ ধরনের কোনো পরিষদ করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। ফলে দেশটির রাজনীতিতে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ইস্যু সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু আর আপাতত হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।
মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহবান, হরমুজ রক্ষায় মিত্রদের সাহায্য চাইলেন ট্রাম্প
পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলা অব্যাহত আছে এবং ড্রোন হামলার শিকার হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে আগুন এখনো জ্বলছে। আজ ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই প্রতিরোধ বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
খারগ দ্বীপ কোথায়, কেন এই দ্বীপে হামলা করছে যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের খারগ দ্বীপটি ক্রমেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। মার্কিন ওয়েবসাইট 'অ্যাক্সিওস' এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, এই অঞ্চলের যুদ্ধ মোকাবিলায় সাম্প্রতিক আলোচনার সময় মার্কিন প্রশাসন খারগ দ্বীপ দখল করে নেওয়াসহ বেশ কয়েকটি বিকল্প নিয়ে বিতর্ক করেছে।
'অতি উৎপাদন' ও 'জোরপূর্বক শ্রম' নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) গত বুধবার অতিরিক্ত উৎপাদন বা সক্ষমতার বিষয়ে বাংলাদেশসহ ষোলটি দেশের ওপর তদন্ত শুরুর কথা জানায়। পরে বৃহস্পতিবার তারা বাংলাদেশসহ ৬০টি দেশ পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ কি-না সেটি খতিয়ে দেখতে তদন্ত করার কথা ঘোষণা করে। কিন্তু সেই তদন্তে বাংলাদেশের নাম কেন আসছে?
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কে?
প্রকাশ্যে খুব কম দেখা গেলেও, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই ছেলের বিরুদ্ধে অতীতের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছে।
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?
ডোনাল্ড ট্রাম্প অস্ত্র সরবরাহকারী সংস্থাগুলোর বৈঠক ডেকেছেন। ধারণা করা হচ্ছে, উৎপাদন বাড়াতে চাপ দিতে পারেন তিনি।
যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারাতে না পারলেও যেভাবে টিকে থাকার পরিকল্পনা ইরানের
ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি এখন চাইছে যাতে প্রতিপক্ষের বহুমূল্য অস্ত্র ভাণ্ডারে এখন টান পড়ে।
খেজুর দিয়ে রোজা ভাঙা কেন স্বাস্থ্যের জন্য উপকারী?
রমজান মাসে, ইফতারের সময় খাবারের অন্যতম প্রধান উপকরণ খেজুর। সূর্যাস্তের সময় বিশ্বের কোটি মুসলমান এই খাবারটিকে বেছে নেন রোজা ভাঙার জন্য। কিন্তু খেজুরে এমন কী চিকিৎসাগত উপকারিতা রয়েছে যা রোজাদারদের জন্য একটি আদর্শ খাবার করে তোলে?
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
বাংলাদেশে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের প্রশ্নে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এখনো কোনো আলোচনা হয় নি বলেই সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে। তবে নানা আলোচনা চলছে রাজনীতিতে। এমনকি বিএনপির কারা রাষ্ট্রপতি হতে পারেন, অনেক নাম দিয়েও খবর হচ্ছে সংবাদমাধ্যমে।
বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!
সংসদ নির্বাচন ২০২৬
সংসদীয় শব্দমালা - কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী?
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব। আবার সংসদের কাজ কীভাবে চলে- তা নিয়েও কৌতুহল আছে অনেকের মধ্যে।
'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।
এই নির্বাচন থেকে কী পেল জামায়াতে ইসলামী
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর কাছে অনেক কম আসন পেলেও প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সবমিলিয়ে এই নির্বাচন থেকে দলটি আসলে কী পেল বা অর্জন করলো তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?
এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।



















































