একটি বাড়ি তৈরি করতে গেলে যেমন আমরা শুরুতে একটি নকশা বা ব্লু প্রিন্ট তৈরি করে নেই, পিএইচপিতেও তেমনি কোন অবজেক্ট কেমন হবে তা ডিফাইন করে দেওয়া হয় ক্লাস এর মাধ্যমে । অর্থাৎ অবজেক্ট এর ব্লু প্রিন্ট হলো ক্লাস, ক্লাস থেকে তৈরি করা হয় অবজেক্ট । একই ক্লাস থেকে তৈরি করা অবজেক্টগুলোর প্রত্যেকটি হলো ঐ ক্লাসের অবজেক্ট এর একটি ইন্সট্যান্স ।
ক্লাস ডিফাইন করা
ক্লাস ডিফাইন করা খুবই সহজ, প্রথমে class কিওয়ার্ড, এরপর ক্লাসের নাম এরপর কোড ব্লকে থাকবে ক্লাস বডি । খুব সিম্পল একটি ক্লাসের উদাহরণ হতে পারে এরকম:
<?phpclassSimpleClass{}
এটা আসলে একটি ফাকা ক্লাস । এটি কোন কাজই করে না ।
অবজেক্ট তৈরি করা
কোন ক্লাস থেকে ঐ ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য আমরা new কিওয়ার্ডটি ব্যবহার করে থাকি । যেমন:
<?php$instance=newSimpleClass();
এখানে $instance একটি অবজেক্ট যার ক্লাস হলো SimpleClass । যদি কোন ভ্যারিয়েবল এ স্ট্রিং টাইপের ডাটা থাকে তবে ঐ ভ্যারিয়েবল এর আগে new ব্যবহার করেও নতুন অবজেক্ট তৈরি করা সম্ভব । এক্ষেত্রে ঐ ভ্যারিয়েবল এর যে ভ্যালু সেই নামের ক্লাস থেকে পিএইচপি অবজেক্ট তৈরি করার চেষ্টা করবে ।